News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের পক্ষে ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে : খোরশেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:০০ পিএম তারেক রহমানের পক্ষে ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে : খোরশেদ

চলমান এইচএসসি পরিক্ষা ও কেন্দ্রের বাইরে অপেক্ষামাণ অভিভাবকদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও করোনা যোদ্ধা খ্যাত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সিদ্ধিরগঞ্জে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন।

বুধবার (৮ জুলাই) বেলা ১ টায় নাসিক ৭নং ওয়ার্ডস্থ এম ডব্লিউ কলেজের সামনে তিনি এ পানি বিতরণ করে।

দেখা গেছে, বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার টিম খোরশেদ নামক সংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজেই এম ডব্লিউ কলেজের সামনে অপেক্ষামাণ অভিভাবক ও পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি বিতরণ করেছেন।

এসময় তিনি তার দল ও তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।

পানি বিতরণ শেষে বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, এবার এইচএসসি পরীক্ষা শুরু হবার পর থেকে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাত পাখার ব্যবস্থা করছি। তবে আজ বৃষ্টি হবার সুবাদে সিদ্ধিরগঞ্জে হাত পাখা না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছে। মূলত আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র এই উপহার তাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা করছি।

তিনি বলেন, শিক্ষার্থীরা পরিক্ষা অংশগ্রহণ করায় তাদের অভিভাবকরা রোদ-বৃষ্টির কষ্ট উপেক্ষা করে বাহির অপেক্ষা করায় আমরা তাদের কষ্টের অংশীদার হতে সামান্য এই প্রচেষ্টা অব্যাহত।