News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

এনায়েতনগরের আব্দুল মোমিনের গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৯:২৪ পিএম এনায়েতনগরের আব্দুল মোমিনের গণসংযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডালিপাড়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন।

সোমবার (৬ জুলাই) বাদ আসর থেকে শুরু হয়ে মাগরিব পর্যন্ত ডালিপাড়া বাজার ও এর আশেপাশের এলাকায় এই গণসংযোগ কর্মসূচি চলে

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিনের সাথে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত জনতার সাথে আরও অংশ নেন এনায়েতনগর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা ইউনুস, এলাকার বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ সাধারণ জনগণ ও ব্যবসায়ী সমাজ।

গণসংযোগকালে হাফেজ আব্দুল মোমিন ডালিপাড়া বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সাথে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন। তিনি এলাকার উন্নয়নে নিজের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত সাধারণ ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে একজন যোগ্য ও সৎ প্রার্থীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পাশে থাকার আশ্বাস দেন।