নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ টি বৈষম্যবিরোধী মামলার আসামি নাহিদ হাসান সবুজকে নিজ এলাকায় প্রকাশ্যে দেখা গিয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর ফতুল্লা ৫ নং ওয়ার্ড যুবদলের এক নেতার শেল্টারে সে এলাকায় ফিরেছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগে জানা যায়, নিজ বাড়িতে জমি ও রাস্তা-সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদ হাসান সবুজের নেতৃত্বে স্থানীয় কয়েকজন নেতার সহযোগিতায় হামলার ঘটনা ঘটে। এ হামলায় কোতালের বাগ এলাকার ব্যবসায়ী নাসিরউদ্দিন তুহিন , তার স্ত্রী এবং বড় মেয়ে নাসরিন জাহান তরী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা হামলার পাশাপাশি মারধর ও শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন।এ ঘটনায় সবুজের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।তবে অভিযোগ দায়ের করায় সবুজ আরও বেপরোয়া হয়ে উঠে।
স্থানীয় কয়েকজনের দাবি, আওয়ামী লীগের পতনের পর দীর্ঘদিন পলাতক থাকার পর সবুজ এলাকায় ফিরে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন।
অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সখ্য গড়ে তুলে এলাকায় সক্রিয় হয়েছেন।
































আপনার মতামত লিখুন :