News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

শিবু মার্কেটে ২ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৮:০৫ পিএম শিবু মার্কেটে ২ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা। বুধবার (৮ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সকালে ফতুল্লা শিবু মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালিন সময়ে সন্দেহভাজন দুইটি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়েছে। সেই সাথে পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড আগামীতেও এই রকম অভিযান অব্যাহত রাখবে।