News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ছাত্র প্রতিনিধিদের সাথে জাকির খানের সাক্ষাৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১০:৩১ পিএম ছাত্র প্রতিনিধিদের সাথে জাকির খানের সাক্ষাৎ

বুধবার সন্ধ্যায় ডিওএইচএস ক্লাব মাঠের অফিসে দেওভোগ মাদ্রাসায় আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে ৫ জন প্রতিনিধি বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের কাছে উপস্থাপন করেন।

ওই সময়ে জাকির খান বলেন, তোমাদের ৫ জন প্রতিনিধি সাথে আমি আমার পক্ষ থেকে ৫জন প্রতিনিধি দিলাম। মোট ১০জন মিলে মাদ্রাসাতে গিয়ে সরেজমিনে তদন্ত করে। আমাকে জানাবে। সে ফলাফলের পরিক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সকল ছাত্ররা যেন সুন্দরভাবে লেখাপড়া ও পরিবেশ পরিস্থিতি শান্ত থাকে প্রতিনিধি দল সবার সাথে সমন্বয় করবে।

দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ ০১৭২৩১৫২৪৭৮, মাহদী ০১৯১৬৬৩৬০২৪, নাঈম ০১৬০৬১০০৭২৪, ফাহাদ ০১৪০৩৪৪৪৫৭৯, আল-আমিন ০১৮৭১৪৮৩২৪১, দেওভোগ মাদ্রাসার জাকির খানের পক্ষ থেকে ৫জন প্রতিনিধিকে তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে দিদার খন্দকার ০১৯১৮১১২৬২১, মাসুদ ০১৮৪১০৬৯৮৫০, আলামিন ০১৯১২৮১৩৮৭০, হোসেন ০১৮৭৪০০০০৬৪, রিপন ০১৯১২৩৮৬৮৫৩।