নারায়ণগন্জ মহানগর যুবদলের অধীন বন্দর থানা যুবদলের অসুস্থ সাবেক নেতাকর্মী ও তাদের পরিবারের অসুস্থ সদস্যদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোজ খবর নেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
৯ জুলাই বন্দরের ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেনের বাসায় যান খোরশেদ।
সানোয়ার হোসেন স্ট্রোক জনিত কারণে দীর্ঘদিন যাবত অসুস্থ।
এর পরে ২৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল খান বাবুর স্ত্রীকে দেখতে তার বাসায় তিনি যান। বাবুর স্ত্রীও পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী।
দুপুরে খোরশেদ ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও ২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে দেখতে তাদের বাসায় যান। তারা দুজনেই ডেংগু আক্রান্ত।
উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সদ্য সাবেক সভাপতি আমীর হোসেন,মহানগর যুবদলের সদ্য সাবেক আইন সম্পাদক .শরীফুল ইসলাম শিপলু, মহানগর যুবদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক রানা মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক মো. মুসা মিয়া, মো. মিঠু, প্রচার সম্পাদক রাসেল আহমেদ মনির, ২২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, ২৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোমেন মিয়া, মহানগর যুবদল নেতা মো. কুতুবউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক নেতা মো. কামরুল ইসলাম,কাজল মন্ডল প্রমুখ।





































আপনার মতামত লিখুন :