News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সাইনবোর্ড মিতালী মার্কেট বিদ্যুৎহীন : ব্যবসায়ীদের হাহাকার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৯:২৭ পিএম সাইনবোর্ড মিতালী মার্কেট বিদ্যুৎহীন : ব্যবসায়ীদের হাহাকার

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করার ঘটনায় চরম ভোগান্তি ও আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বারবার বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার কারণে ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এতে ব্যবসায়ীদের মাঝে তীব্র হাহাকার তৈরি হয়েছে।

বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

মতবিনিময় সভার আগে তিনি বিদ্যুৎহীন মার্কেটের সার্বিক পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ ও দুর্ভোগের কথা শুনেন। ব্যবসায়ীদের আশ্বস্ত করে মাওলানা আবদুল জব্বার বলেন, বারবার এভাবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত একটি স্থায়ী ও কার্যকর সমাধান করার জন্য আশ্বাস দেন তিনি।

উক্ত মতবিনিময় সভা ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর  মাহবুব আলম এবং সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ।