News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ডিবির কাছে মাদক সম্রাজ্ঞী ফতের মাদকের প্রশ্রয় দাতাদের তালিকা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১০:০২ পিএম ডিবির কাছে মাদক সম্রাজ্ঞী ফতের মাদকের প্রশ্রয় দাতাদের তালিকা

চাষাঢ়ায় চাঞ্চল্যকর শুভ হত্যা মামলায় ৩০টিরও বেশি মাদক মামলার আসামি তথাকথিত মাদক সম্রাজ্ঞী ফাতেমা বেগম ওরফে ফতেসহ (৬৫) চারজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে তাকে গ্রেপ্তার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করে ডিবি। গ্রেপ্তারকৃতরা আমলাপাড়ায় বিশাল মাদকের হাট পরিচালনায় ফতে’কে প্রশ্রয়দাতাদের তালিকা প্রকাশ করেছে ডিবির কাছে।

২৮ সেপ্টেম্বর ভোরে বন্দরের কলাবাগান জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে বোনের বাড়ী থেকে ফাতেমা বেগম ওরফে ফতে-কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় ফতে’র বোনের ছেলে মো. বিষু ও শাওনকে গ্রেপ্তার করা হয়। এরপর অভিযানে ফতে’র স্বামী ইসলামকে গ্রেপ্তার করে ডিবি টিম।

একাধিক সূত্রে জানা গেছে, ৩০টি বেশি মাদকের মামলার আসামী আমলাপাড়া আলোচিত মাদক সম্রাজ্ঞী ফাতেমা বেগম ফতে। বিগত সরকার ও বর্তমান সরকার সময়ে মাদক ব্যবসায় প্রশ্রয় দাতা ছিলো আলোচিত ব্যক্তিরা। সেই প্রশ্রয়ের কারণে ফতে ও তার ছেলে অনিকের মাদক ব্যবসা ছিলো। মাদক সম্রাজ্ঞী ফতে বেপরোয়া কারণে তার ছেলে অনিক এলাকায় সন্ত্রাস বাহিনী গড়ে তুলেন। মায়ের বিশাল মাদকের হাট থেকে ইয়াবা লোভে অনিক একাধিক যুবকদের তার নিয়ন্ত্রণে রাখতেন। যার কারণে মা ফতে মাদকের হাটে ডিবি অভিযান করার সন্দেহে প্রতিপক্ষ শুভ ওরফে বিল্লালকে ডেকে এনে ছুরিকাঘাত ও গুলি করে খুন করে অনিক। ইতোমধ্যে তার খালাতো ভাই মো. বিষু, সিয়াম, ধিমন ও সোহান প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন।

মাদক সম্রাজ্ঞী ফতে মাদক ব্যবসার প্রশ্রয় দাতাদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন নগরবাসী। শহরের এলিট শ্রেণী আমলাপাড়া এখন মাদকের হাটের রূপ দিয়েছে ফতে ও তার ছেলে অনিক।