নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো.হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল উপজেলার কাঁচপুর ইউনিয়নের লালআটি এলাকায় মরদেহ দেখতে পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।
নিহত যুবক নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আজ সকালে এশিয়ান হাইওয়ের সড়কের পাশের মদনপুর-জয়দেবপুরের ললাটি এলাকাস্থ অলিম্পিক কারখানার পাশেই পড়ে আছে নিহতের মরদেহ।
স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের সময়ে পাশে নিহতের জাতীয় পরিচয়পত্র পেয়েছেন।
সোনারগাঁস্থ তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, মরদেহের পাশেই তার পরিচয়পত্র পড়ে ছিল এবং সেই পরিচয়পত্র দ্বারা নাম-পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে। নিহতের বুকে ছুরির আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




































আপনার মতামত লিখুন :