News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শুক্রবার সিদ্ধিরগঞ্জের নাগরিক সমাবেশে আসছেন মামুনুল হক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৮:৩৭ পিএম শুক্রবার সিদ্ধিরগঞ্জের নাগরিক সমাবেশে আসছেন মামুনুল হক

সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নাসিক ৩নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাঈদ উদ্দিন আহমদ হানজালা। সেই সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক সহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

থানা সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় নাগরিক সমাবেশকে ঘিরে সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা শুরু হয়েছে। সিদ্ধিরগঞ্জের মোড়ে মোড়ে নাগরিক সমাবেশের বিলবোর্ড ও ব্যানার, ফেস্টুন ও পোস্টার দৃষ্টিগোচর হচ্ছে।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, নাগরিকদের অধিকার আদায়ে শুক্রবারের সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নাগরিক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।