প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার ফেনী জেলায় সফর করছেন তারেক রহমান। সেখান উপস্থিত হয়ে তিনি দিনব্যাপী দেড় হাজার কোটি টাকা ব্যয়ের মুহুরি-কাহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পূর্ণবাসনের উদ্ভোদন, রুফ টপ সোলার প্যানেল প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ কয়েকটি কর্মসূচি পালন করবেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ হয়ে সফরে যাওয়ার সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে বিভিন্ন পয়েন্টে স্বাগত জানিয়েছেন। প্রিয় নেতার উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত।
তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকা স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, সকাল ৮টার পর হতেই দলীয় নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ড হতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার কয়েকটি পয়েন্টে জরো হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।




































আপনার মতামত লিখুন :