News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

মাদক সেবন স্বেচ্ছাসেবক দল নেতা ডোপ টেস্ট, দল থেকে বহিস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৪:০১ পিএম মাদক সেবন স্বেচ্ছাসেবক দল নেতা ডোপ টেস্ট, দল থেকে বহিস্কার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদকে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

৪ নভেম্বর দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রাতে তাকে মাদক সেবনের অভিযোগে আটক করে পুলিশ। তার ডোপ টেস্টের পর মাদকের উপস্থিতি পাওয়া গেছে।

এদিকে আলীকে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ দলের সকল পর্যায় থেকে বহিস্কার করেছে দল। দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহমেদকে বহিস্কার করা হয়েছে।