News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৭:৩৬ পিএম আড়াইহাজারে সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টায় জেলা পুলিশের একটি টিম ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।

তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।