News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

দোসর ও গুপ্তরা গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে চায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৮:১৬ পিএম দোসর ও গুপ্তরা গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে চায়

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে দোসর ও গুপ্তরা পাঁয়তারা শুরু করেছে। তারা খেটে খাওয়া শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। গত কয়েকদিন যাবৎ দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে। শ্রমিকদের দাবি ব্যবস্থায় সরকার ইতোমধ্যে মজুরী বোর্ড গঠন করেছে বলে জানিয়েছেন

মঙ্গলবার ৩ নভেম্বর সকাল ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থানকালে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমপি আরও বলেন, শ্রমিকদের নামে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে তারা শ্রমিকদের কেউ না। তারা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য ও দেশকে হুমকির মুখে নিয়ে যেতে পায়তারা করছে। এখানে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই। সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। এটা দ্রæতই সমাধান হয়ে যাবে। আমরা জনপ্রতিনিধি হিসেবে এখানে সজাগ দৃষ্টি রেখে চলছে। যেন এই গার্মেন্টসকে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে।