News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর থমথমে ফতুল্লা শিল্পাঞ্চল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৩:৫৩ পিএম শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর থমথমে ফতুল্লা শিল্পাঞ্চল

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের আন্দোলনে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুধবার সকালে ও দুপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময়ে আটক করা হয়েছে কয়েকজনকে।

সকাল থেকেই কাঠেরপুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ৯টায় শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

এর আগে গত সোমবার ২ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফতুল্লার কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। শিবু মার্কেট এলাকায় বিক্ষোভ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করা হলে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ওই দিন সড়কের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।