News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

গার্মেন্ট শ্রমিকদের ৩৫ হাজার টাকা মজুরি দিতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৯:৩০ পিএম গার্মেন্ট শ্রমিকদের ৩৫ হাজার টাকা মজুরি দিতে হবে

আমজাদ হোসেন কামাল স্মরণে ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় গার্মেন্ট শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আমজাদ হোসেন কামালের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তম্ভ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, শ্রমিক নেতা একেএম আনিসুজ্জামান আনিস, আলমগীর হোসেন ও শোভা সাহা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালের ৩ নভেম্বর নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকরা এক ঐতিহাসিক শ্রমিক অভ্যুত্থান সংঘটিত করেছিল। আমজাদ হোসেন কামালের রক্তের বিনিময়ে গার্মেন্টস শ্রমিকদের বেশ কয়েকটি দাবি আদায় হয়েছিল। সেই থেকে নারায়ণগঞ্জে গত ২৩ বছর ধরে আমরা দিবস টি পালন করে আসছি।

নেতৃবৃন্দ আরো বলেন, গার্মেন্টস শ্রমিকদের বড় একটি আন্দোলনের মধ্যে আমরা আছি। মজুরি বৃদ্ধির জন্য সারাদেশের গার্মেন্টস শ্রমিকরা লাগাতর আন্দোলনের মধ্যে আছে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে আমরা ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকা দাবি করেছি। মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিকপক্ষের সাথে আলোচনা ও দরকষাকষি শুরু হবে। যতক্ষণ পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সারা দেশের গার্মেন্টস শ্রমিকদের চ‚ড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।