তেল, বিদ্যুৎ ও গ্যাসের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় শহরের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিপরীতে সংগঠনটির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) মো. তরিকুল হাসান লিংকন বলেন, জ্বালানি ও বিদ্যুৎ-গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি জনজীবনে তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে। এহেন সংকটময় পরিস্থিতিতে গৃহস্থালি, অফিস-আদালত, কলকারখানা এবং কৃষি উৎপাদন আজ চরম হুমকির মুখে পড়েছে।
তিনি অবিলম্বে জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ ও পানি সংকট নিরসন এবং বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জোর দাবি জানান।
অর্থনৈতিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান অতিথি আরো বলেন, জ্বালানি সংকটে কলকারখানা ব্যাহত হওয়ায় ক্রমাগত শ্রমিক অসন্তোষ বাড়ছে এবং বেকারদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগে ভাটা পড়ার পাশাপাশি আমদানি-রপ্তানি শ্লথ হয়ে জাতীয় অর্থনীতির চাকা থমকে গেছে। ফলে মূল্যস্ফীতি আরো মারাত্মক আকার ধারণ করার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংকট থেকে উত্তরণে সরকারকে অবিলম্বে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করে তিনি বলেন, বাজারে সিন্ডিকেট, মজুতদারি, কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মুনাফাখোরি প্রতিরোধে সরকারকে পুরোপুরি নিরপেক্ষ ও কঠোর অবস্থান নিতে হবে। আমরা কেবল বিরোধিতার খাতিরে প্রতিবাদ করছি না, আমরা জনস্বার্থে ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছি। আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা শাখার সভাপতি ইকবাল সোবহান অ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন কাওছার, সহ-সভাপতি হাজী মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা সোহেল, অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ সরদার এবং দপ্তর সম্পাদক মো. মিলন হোসেন।
এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সানি দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা যুবনেতা গোলাম মোস্তফা নীরব ও ছাত্রনেতা মো. আজমীরসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।


(9)-20261106143447.jpg)
(8)-20261106132059.jpg)
(7)-20261106130729.jpg)
(6)-20261106125255.jpg)
(5)-20261106124722.jpg)
(4)-20261106123727.jpg)













(1)-20261105094442.jpg)












-20261104095621.jpg)





আপনার মতামত লিখুন :