ফতুল্লা থানা যুবলীগের সহ সাধারন সম্পাদক মনির হোসেন (৫০) ও জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসা আলমাসকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মনির হোসেন ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে ও মাহমুদুল হাসান আলমাস একই থানার মধ্য সস্তাপুরের ছমির উদ্দিন ঢালীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয়টায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম ও রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে থানা যুবলীগের সহ সাধারণ সম্পাদক মনির হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে একই টিম রাত দশটার দিকে মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রজন্মলীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাসকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শ্রমিক অসোন্তষের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)






(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)





আপনার মতামত লিখুন :