নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মজিবর রহমান (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমতের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।
রোববার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লার লালখাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মজিবর রহমান ফতুল্লার লালখাঁ এলাকার মৃত চান মিয়া সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






































আপনার মতামত লিখুন :