ডেঙ্গু সচেতনতায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শোভাযাত্রা লিফলেট বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার ৮ নভেম্বর বিকেলে চাষাঢ়াস্থ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ডেঙ্গু সচেতনতায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ শাখার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, কার্যকরী সদস্য এডভোকেট জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ আরো অনেকে।














(12)-20261108104635.jpg)




(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)






(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)





আপনার মতামত লিখুন :