পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি এবং এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা আল আমিনকে নিয়ে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ।
আল আমিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আল আমিন খুব ভালো ছেলে। হাস্যোজ্জ্বল, আমি তাকে খুব পছন্দ করি। সংসদেও তার সঙ্গে দেখা হলে কথা বলি। তার কথাবার্তাও খুব সুন্দর।
তবে শ্রমিক আন্দোলন ও সংশ্লিষ্ট এলাকায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আল আমিনকে পাশে প্রত্যাশা করলেও তাকে পাননি বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আল আমিন যেহেতু নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, তাই তার নির্বাচনী এলাকায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন তিনিই। কারণ জনগণ ভোট দিয়ে যাকে সংসদ সদস্য নির্বাচিত করে, তার কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি থাকে।
বিশেষ করে ফতুল্লার শিবু মার্কেট এলাকার পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকার সমস্যা সমাধানে আল আমিনের দায়িত্ববোধ ও দায়বদ্ধতা সবচেয়ে বেশি হওয়া উচিত।
ভবিষ্যতের পদক্ষেপগুলোতে তিনি এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি বলেন, শিবু মার্কেটসহ শ্রমিক অসন্তোষের বিষয়গুলো সমাধানে পুলিশ সুপার, জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাই ইতিবাচক ভূমিকা রেখেছেন।
গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করেছেন এবং সম্মিলিতভাবে শ্রমিক অসন্তোষ নিরসনের চেষ্টা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সংসদ সদস্য আল আমিন নিজ এলাকার সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির প্রেক্ষাপটে সরকারের অবস্থান এবং চলমান শ্রমিক অসন্তোষের বিষয়টি সংবাদ সম্মেলনে গুরুত্ব পায়। একই সঙ্গে শ্রমিকদের দাবি ও শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)






(6)-20261106125255.jpg)

-20261104095621.jpg)





আপনার মতামত লিখুন :