নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকার একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ৮৮ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টায় শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এটা কি নিছক অগ্নিকাণ্ডের ঘটনা নাকি এটার পিছনে অন্য কোনো কারণ আছে সেটা খতিয়ে দেখার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। এদিন তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই আহবান জানিয়েছেন।
মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার বলেন, এত বড় অগ্নিকাণ্ড দুঃখের বিষয়। এত বড় দ্বীনি প্রতিষ্ঠানে এত বড় অগ্নিকাণ্ড কিভাবে ঘটেছে? এটার পিছনে যান্ত্রিক সমস্যা বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের সমস্যা ছাড়াও অন্য কারও কোনো হাত ছিলো কিনা শত্রুতাবশত কোনো বিষয় ছিলো কিনা এটা প্রশাসনের খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি একটি সমৃদ্ধ লাইব্রেরী ছিলো। ছাত্রদের গবেষণার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিলো। যে সকল ছাত্ররা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয় সরকারের প্রতি আহবান থাকবে। আমরা চিকিৎসার পাশাপাশি মাদরাসার পাশে কিভাবে থাকা যায় তাদের এই দুঃসময়ে আমরা সেটা চেষ্টা করবো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতাতে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে। ভর্তি রোগীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে।













(13)-20261110060958.jpg)
(17)-20261110060817.jpg)
(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)











(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)


আপনার মতামত লিখুন :