সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদান বিতরণ করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, আহতদের সহায়তায় মানবিক উদ্যোগ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সংঘটিত অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে চারজনকে একলক্ষ টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার বার্ণ ইউনিট প্রাঙ্গণে আহতদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোহাম্মদ নোমান। এ সময় না.সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পবিত্র চন্দ্র মন্ডল।
তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগকালীন সময়ে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম মানবিক দায়িত্ব বলে তাঁরা উল্লেখ করেন।
কর্মকর্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান এবং তাঁদের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুদান পেয়ে আহতরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এ ধরনের মানবিক সহায়তাকে দুর্যোগের কঠিন সময়ে আশার আলো হিসেবে উল্লেখ করেন।















(18)-20261110062943.jpg)
(13)-20261110060958.jpg)
(17)-20261110060817.jpg)
(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)











(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :