নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক রায়হান করিব। গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান কে প্রধান করে গঠিত উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, ফতুল্লা মডেল থানার একজন পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসাটি পরিদর্শন শেষে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক আলী নুর খান বলেন, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণগুলো শনাক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।
তিনি আরও জানান, যে কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি ইন্টেরিয়র ডিজাইন করা ছিল। এ কারণে আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভবনের অন্যান্য তলার শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে কয়েকজন আহত হয়।
















(18)-20261110062943.jpg)
(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)











(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :