১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জে মহাসড়কের উত্তর পাশে সানারপাড় এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা হামিদকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল এর সাঁড়াশি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উত্তর পাশে সানারপাড় মেড়স্থ গোলাম মোস্তফা টি-স্টোর নামীয় দোকানের সামনে থেকে হাসু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মো: হামিদ হোসেনকে (৩৬) গ্রেফতার করে ডিএনসির চৌকস দল।
এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট আলামত হিসেবে উদ্ধার করা হয়। ইয়াবার মোট ওজন ৪ শত ৪০ গ্রাম। মাদক বিক্রেতা হামিদকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থানার বেঙ্গাপাড়া গ্রামের হাসু মিয়ার পুত্র সে। তার মায়ের নাম মৃত মাহমুদা বেগম।




















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)






(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :