নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবদুর রশিদ ভূইয়া এবং সেক্রেটারী এ্যাডভোকেট খোকন শাহার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তৈমূর আলম খন্দকার সমবেদনা জ্ঞাপন এবং পেশাগত জীবনে কোর্ট প্রাঙ্গনে এই দুই আইনজীবীর সাথে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন যে, পেশাগত জীবনে আইজীবীরা একটি পরিবারের অন্তর্ভুক্ত। পরিবারের যে কোন সদস্যের অকাল বিদায় আইনাঙ্গনের সকলের জন্যই বেদনাদায়ক।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আইনজীবীদের বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সকল সদস্যর সকল প্রকার নিরাপত্তা ও হেফাজত কামনা করেন। একই সাথে তিনি নিজের জন্যও সকল আইনজীবীদের নিকট দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়ার মৃত্যু হয়। একই সাথে এদিন সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যু হয়।















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)











(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :