সরকার প্রণীত নতুন নীতিমালায় ই লাইসেন্স ফি কমানো, নতুন অটোরিকশা কেনার আদেশ বাতিলসহ নানা দাবিতে সভা করেছে নারায়ণগঞ্জ বৈধ মিশুক মালিক সমিতি।
মঙ্গলবার বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ মহানগর বৈধ মিশুক রিক্সা মালিক সমিতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রিক্সা ও মিশুক মালিক ঐক্য সমবায় সমিতির যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, গত দুই বছরের ব্যবধানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১০ হাজারের মতো বৈধ মিশুক মালিকরা মোটা অংকের লাইসেন্স ফি দিয়ে লাইসেন্স নবায়ন করেছে। কিন্তু সরকারের নতুন নীতিমালা অনুযায়ী প্রত্যেককে ই লাইসেন্সের পাশাপাশি নতুন গাড়ি কিনতে হবে। যা কারো পক্ষেই সম্ভব নয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রিক্সা ও মিশুক মালিক ঐক্য সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান বলেন, সরকারের জনপ্রিয়তা নষ্ট করার জন্য কোন না কোন আমলা আজকে এই গাড়ি গেজেট দ্বারা শুধু লাইসেন্স করাই নয় নতুন একটি গাড়িও ক্রয় করতে হবে। নতুন গাড়ি কেনা কোনভাবেই সম্ভব নয়। সরকারকে অনুরোধ করবো এই গাড়ি (অটোরিকশা) বেচার ফর্মুলা বাদ দেন।বাংলাদেশে প্রায় এক কোটি অটোরিকশা রয়েছে। এই এক কোটি অটোরিকশা ধ্বংস করে নতুন গাড়ি কেনা এটা মানুষের জন্য আত্মঘাতি হয়ে যাচ্ছে। এটা সরকারকে অনুধাবন করার অনুরোধ জানাচ্ছি।
নারায়ণগঞ্জ মহানগর বৈধ মিশুক রিক্সা মালিক সমিতির সভাপতি সুজন মাহমুদ বলেন, বৈধ মিশুক যারা রয়েছে তাদের সঙ্গে কোন ধরনের তালবাহানা করবেননা। কোন ধরনের তালবাহানা করলে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দাবি আদায় করে নিব।
বাংলাদেশের জনগণ তথা নারায়ণগঞ্জের জনগণ জানে আন্দোলন করে কিভাবে আদায় করে নিতে হয়।















(18)-20261110062943.jpg)
(13)-20261110060958.jpg)
(17)-20261110060817.jpg)
(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)











(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :