নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদ অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা। মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া ও অ্যাডভোকেট খোকন সাহা দুইজনেই নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী ছিলেন। সেই সাথে তারা অনেক অভিজ্ঞ ও দক্ষতাসম্পন্ন আইনজীবী ছিলেন। তাদের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি দুইজন সিনিয়র যোগ্যতাসম্পন্ন আইনজীবীকে হারালো। তাদের মৃত্যু সহজে মেনে নেয়ার মতো নয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে দুইজন সিনিয়য়ের অভাব কখনও পূরণ হবে না। আমি তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সেই সাথে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সাথে তাদের আত্মার শান্তি কামনা করছি।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়ার মৃত্যু হয়। একই সাথে এদিন সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যু হয়।


















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)






(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)
-20261104095621.jpg)



আপনার মতামত লিখুন :