News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আগুনের ধোঁয়ায় মাদ্রাসার ৬৩শিক্ষার্থী অসুস্থ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:০৯ পিএম আগুনের ধোঁয়ায় মাদ্রাসার ৬৩শিক্ষার্থী অসুস্থ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসায় আগুনের ধোঁয়ায় ৪ শিক্ষার্থী জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আক্রান্ত আরও ৫৯ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টায় শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। 

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, আগুনের ধোঁয়ায় আক্রান্ত মোট ৫৯ জন শিক্ষার্থী আমাদের এখানে ভর্তি হোন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস ও শিবু মার্কেট ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ৫তলা বিশিষ্ট মাদ্রাসার দ্বিতীয়তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।