News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৯:৩৬ পিএম সিদ্ধিরগঞ্জ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ

সিদ্ধিরগঞ্জে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের ৪ জন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদন করের ধর্মান্তরের পর এলাকাবাসীর সর্বাত্বক সহযোগীতায় পরিবারটি সুখে শান্তিতে বসবাস করছেন বলে জানান।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে ২ ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহাকে নিয়ে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় বসবাস করছেন চন্দ্র শেখর সাহা ও মায়া রানী সাহা দম্পতি। চার সদস্যের এ হিন্দুু পরিবারটির সবাই ইসলাম ধর্মগ্রহণ করেন। পরিবারের প্রধান চন্দ্র শেখর সাহা নাম পরিবর্তন করে রাখেন মো. আব্দুর রহমান তার স্ত্রীর নাম রাখেন মরিয়ম বেগম ও ছেলেদের নাম রাখেন মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ।

স্বপরিবারে ইসলাম ধর্মগ্রহণ করার বিষয়ে জানতে চাইলে, আব্দুর রহমান বলেন, প্রথমে ছোট ছেলে শুভ চন্দ্র সাহা ইসলাম ধর্ম গ্রহণ করার প্রায় ১ মাস পর আমি জানতে পারি। তখন তার সঙ্গে অনেক রাগারাগি করি। কিন্তু হিন্দু ধর্ম বিষয়ে ছেলের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারিনি। এ অবস্থায় কয়েকদিন পর আমার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আমি ও বড় ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেই। পরে স্বপরিবারে নারায়ণগঞ্জ আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় হলফনামা সম্পাদক করে সবার নাম পরিবর্তন করি। ইসলাম ধর্মগ্রহণ করার পর এলাকার লোকজন আমাদেরকে সর্বাত্বক সহযোগীতা করছেন। তিনি আরো বলেন, আগে আমি কাঁচা তরিতরকারির ব্যবসা করতাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এলাকার লোকজন আমাকে একটি অটোরিকশা কিনে দিয়েছে। এখন অটো রিকশা চালিয়ে পরিবার নিয়ে শান্তিতে ও সুখে আছি।

মরিয়ম বেগম বলেন, আমার ছোট ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার কাছে কারণ জানতে চাই। তখন সে ইসলাম ধর্ম বিষয়ে বিভিন্ন কথা বলে। তার কথা বিশ্বাস করে আমি কিছুদিন ড. জাকির নায়েকের বয়ানের ভিডিও দেখি। ইসলাম শান্তির ধর্ম এ বিশ্বাস অজন হওয়ার পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে আমার স্বামী ও বড় ছেলেও ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়।

পরিবারের ছোট ছেলে সাখাওয়াত আহমেদ বলেন, আমি ছোট থেকেই মুসলমান বন্ধুদের সঙ্গে চলাফেরা করে আসছি। তাদের আচার আচরণ ও ইসলাম ধর্মের চর্চা আমাকে মুগ্ধ করে। তাই আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। প্রথমে বিষয়টি গোপন রেখেছিলাম। পরে বাবা-মা জেনে ফেলে। তারা জানার পর আমার সাথে রাগারাগি করেন। তখন আমি তাদের বুঝাই। একপর্যায় আমার মা আমার কথা বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে বাবা ও বড় ভাই।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, আমরা যখন জানতে পারি তারা স্বপরিবারে ইসলাম ধর্মগ্রহণ করেছেন, তখন তাদের জীবন জীবীকার জন্য সবাই মিলে একটি অটোরিকশা কিনে দেই। পাশাপাশি পরিবারটির যে কোন সমস্যায় সর্বাত্বক সহযোগীতা ও ভালো মন্দের খোঁজ খবর নিচ্ছি।

প্রতিবেশি মোহাম্মদ হোসেন বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করায় আমরা এলাকার সবাই এ পরিবারটির প্রতি অন্তরিক। সবসময় তাদের খোঁজ খবর নিচ্ছি। তাদের জীবন জীবীকার যেন কোন সমস্যা না হয়, সেদিকে আমাদের লক্ষ রয়েছে।