News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:০৫ পিএম নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের বিলিয়ার্ড ও স্নুকার রুমে আয়োজিত এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি এম. সোলায়মান।

নুষ্ঠানের শুরুতেই স্নুকার উপ-কমিটির আহবায়ক ও পরিচালনা পর্ষদ সদস্য উজ্জল হোসেন স্বাগত বক্তব্য রাখেন। তিনি টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি তুলে ধরে অংশগ্রহণকারী সকল ক্লাব ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান।

এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্লাবের নির্বাচন কমিশন চেয়ারম্যান জনাব কাসেম জামাল। প্রধান অতিথির বক্তব্যে ক্লাব সভাপতি এম. সোলায়মান বলেন, স্নুকার অত্যন্ত মেধা ও মননশীলতার খেলা।

দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর জাতীয় মানের খেলোয়াড়দের অংশগ্রহণ এই টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ মোঃ জাহিদ হোসেন, হারুন অর রশীদ, আলতাফ হোসেন, এডভোকেট শেখ গোলাম মোর্শেদ গালীব, খান আব্দুল কাদির মাহবুব বাবু, কাজী আব্দুস সাত্তার এবং এডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক)। এবারের চ্যাম্পিয়নশীপে স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ছাড়াও দেশের স্বনামধন্য আরও ৬টি ক্লাব ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব, কুমিল্লা ক্লাব লিমিটেড এবং ক্যাথলিক ক্লাব লিমিটেডের মোট ৩২ জন জাতীয় মানের স্নুকার খেলোয়াড় অংশগ্রহণ করছেন।