News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আলেম ওলামাদের আমি ডাক্তার বলি : আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৫:২০ পিএম আলেম ওলামাদের আমি ডাক্তার বলি : আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, আমি আমার পরিবার ও দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামাদের যে ভূমিকা ছিল, আপনাদের ছাড়া এই নির্বাচনী বৈতরণী পার হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ একটি পক্ষ অলরেডি জান্নাতের টিকিট বিক্রি করেই ফেলেছিল। আমরা যতই বলি, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ এটা আপনারা যখন বলেছেন তখন আমাদের বাবা মা ভাই বোনেরা গোমরাহির পথ থেকে ফিরে এসেছে।

 
শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও আলেমদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

 
তিনি বলেন, আমি আলেমদের ডাক্তার বলি। আপনারা আমাদের কলবের চিকিৎসক। এই কলবের চিকিৎসকেরা ভাল না থাকলে রোগীদের ভাল থাকার সুযোগ নেই। এ কারণে আমাদের সামাজিক অবক্ষয় বেড়েছে।

 
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা ৪৬ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছি। এর মধ্যে কিছুটা মন্দিরে বাকি সব মসজিদ মাদ্রাসায় দিয়েছি। আরও ৪০ লক্ষ টাকা অনুদান এসেছে। এটা আমরা কওমি মাদ্রাসাকে প্রাধান্য দিয়ে দেয়ার চেষ্টা করবো।

 
আপনাদের জন্য সবসময় দরজা খোলা। আপনারা যদি আসেন আমাকে বলেন নাহলে আমার কাজ করতে অসুবিধা হয়ে যায়। এ সমাজে আমাদের একসাথে চলার প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যখনই আপদ এসেছে কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে।