নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে চারটি ককটেলসাদৃশ্য বস্তু পাওয়া গেছে। তবে বস্তুগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল জানান, রাত আনুমানিক ১০টার দিকে আমরা কার্যালয়ে বসে ছিলাম। এ সময় একটি অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসাদৃশ্য একটি বস্তু ফেলে রেখে চলে যায়। প্রথমে বিষয়টি দেখে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে একটি বালতিতে পানি এনে বস্তুটি পানিতে ভিজিয়ে রাখা হয়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করার পরও কোনো ধরনের বিস্ফোরণ বা অস্বাভাবিক ঘটনা না ঘটায় ধারণা করা হয়, এটি হয়তো তেমন বিপজ্জনক কিছু নয়। পরে থানায় যোগাযোগ করলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। শনিবার সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বস্তুগুলো আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বস্তুগুলো খুলে ফেলেন। কেউ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এগুলো রেখে গিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।













(27)-20261113144402.jpg)
(22)-20261113124400.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)









আপনার মতামত লিখুন :