পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শহরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বুধবার ( ১৮ নভেম্বর) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকে মহানগর যুবদলের নেতাকর্মীরা রুখে দিবে ইনশাল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহবায়ক শাকিল মিয়া, যুগ্ম আহবায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহবায়ক সাইফুল আলম সজিব, আহবায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মো. আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আ. কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।














(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)


(20)-20261112072127.jpg)



(31)-20261116072622.jpg)






(28)-20261115055902.jpg)

(36)-20261118075238.jpg)
(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :