১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ডাকা লকডাউনকে ঘিরে কোনো প্রকার নৈরাজ্য কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছেন বলে জানানো হয়েছে।
এছাড়া বিএনপি নেতাকর্মীরাও মাঠে থাকবেন বলে জানান।
জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, পুরো নারায়ণগঞ্জজুড়ে সাড়ে সাতশো পুলিশ সদস্যের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও মোতায়েন থাকবেন।
প্রশাসনের দায়িত্ব প্রাপ্তদের ভাষ্য অনুযায়ী জনগণের জানমাল নিরাপত্তায় তারা সতর্ক রয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ দলটির যেকোনো অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি দলীয় নেতাকর্মীও অবস্থান নিবেন বলে জানানো হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, আমাদের পক্ষে থেকে মহাসড়কের শিমরাইল মোড়ে অন্তত পাঁচজন এবং তারাবো চেকপোস্ট দশজন পুলিশ সদস্য মোতায়েন থাকছে।
এছাড়াও তারাবোর চেকপোস্ট জেলা পুলিশ হতেও সদস্য থাকবেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান,লকডাউন কর্মসূচি ঘিরে আমরা সতর্ক রয়েছি। জেলা পুলিশ হতে মহাসড়কের কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হবে, মূলত সেই চেকপোস্টে কাঁচপুর হাইওয়ে পুলিশের সদস্যরা সহযোগী হিসেবে মোতায়েন থাকবেন। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এবং মুহাম্মদ আবদুল বারিক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। জেলা পুলিশের সহযোগীতায় আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসাবো।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে আমাদের জেলা বিএনপির নেতাকর্মী মাঠে থাকবেন। আমরা নারায়ণগঞ্জ শহর এবং বিভিন্ন উপজেলার দলীয় নেতৃবৃন্দরা মহাসড়কে অবস্থান করবেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী জানান, লকডাউন কর্মসূচি ঘিরে পুরো নারায়ণগঞ্জের সাতটি থানাজুড়ে আমাদের সাড়ে সাতশো পুলিশ সদস্য মোতায়েন থাকছেন। এরমধ্যে নারায়ণগঞ্জের বাহিরের অর্থাৎ অন্যান্য জেলা হতে তিনশো পুলিশ সদস্য নিয়ে আসা হচ্ছে। আমরা সতর্ক রয়েছি।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেছেন, লকডাউনে ঘিরে যেকোনো অরাজকতা সৃষ্টি যেনো না হয় সেটিকে মাথায় রেখে আমাদের এসআরবি হতে মোট আটটি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে অবস্থান নিবেন। জেলাজুড়ে কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হবে। আমাদের সদস্যরা সতর্ক থাকবেন।














(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)


(20)-20261112072127.jpg)



(31)-20261116072622.jpg)






(28)-20261115055902.jpg)

(36)-20261118075238.jpg)
(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :