News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামীলীগের নাশকতা ঠেকানো হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৫৮ পিএম আওয়ামীলীগের নাশকতা ঠেকানো হবে

রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিনের ব্যবধানে নারায়ণগঞ্জে কোথাও উল্লেখযোগ্য হারে ককটেল বিস্ফোরণ কিংবা যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেনি। বলতে গেলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত নিরব ভূমিকায় রয়েছেন।

তারপরও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে বিএনপি সহ তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তারা জনগণকে কে সাথে নাশকতাকারীদের প্রতিহত করবেন বলে জানান দিয়েছেন। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমরা অনেক আগে থেকেই মাঠে রয়েছি। যার কারণে নারায়ণগঞ্জে কোথাও দৃশ্যমান নাশকতা হয়নি। শ্রমিক আন্দোলনের সময়েও শ্রমিকদের বুঝিয়ে কর্মস্থলে ফিরিয়েছি। আমাদের নেতাকর্মীদের বলা আছে খোঁজ খবর রাখার জন্য। যার কারণে কোনো রকমের নাশকতা করতে পারেনি। আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে ছিলাম। আমরা জানি তারা কোনো সময় নাশকতা করতে পারে। যে সময় নাশকতা করার চেষ্টা করবে সে সময়েই আমাদের নেতাকর্মীরা রাজপথে থাকে। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। 

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমরা জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি তারা এদেশের শান্তিপ্রিয় জনগণ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যারা আইন-শৃঙ্খলা ভঙ্গ করবে জনগণ তাদের প্রতিরোধ করবে। দল থেকে কর্মসূচি ঘোষণা দিলে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো। এমনিতে অগণতান্ত্রিক কার্যক্রলাপের বিরুদ্ধে আমরা জনগণকে সতর্ক করছি। তাদের মধ্যে সচেতনতা তৈরি করছি। সেই সাথে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যারা দেশের শত্রু যারা নাশকতার সাথে জড়িত জনগণকে সাথে নিয়ে তাদের ধরে পুলিশের সাথে সোপর্দ করবো। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা জনগণই রুখে দিবে। যাদের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তারা আবার দেশে রক্তপাত ঘটনানোর চেষ্টা করছে। এটা কোনোক্রমেই গ্রহণযোগ্য না। আমরা প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থানার বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি তারা কোনো রকমের নাশকতা করার সুযোগ পাবে না।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমাদের সবসময় প্রস্তুতি থাকে। শুধু এখন না। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলার কোনো অবনতি নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই একটি ককটেল ফুটাতে পারে; এগুলো কোনো বিষয় না। যেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সেখানে পুলিশ কাজ করবেই। পুলিশ কখনও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দিবে না।

এর আগে শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন সুযোগের অপেক্ষায় ছিলো। তারা শ্রমিকদের ওপর ভর করে নারায়ণগঞ্জের পরিবেশ অস্থিতিশীলী করতে চেয়েছিলো। তারই ধারাবাহিকতায় এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছিলো। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উসকিয়ে চেষ্টা করেছিলো।

বিশেষ করে গত ৪ নভেম্বর দিবাগত রাতে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের প্রচারণা চালিয়ে আসছিলো। ৯ দফা দাবীতে ঢাকা, গাজীপুর ও সাভারের পাশাপাশি নারায়ণগঞ্জেও কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। সেই সাতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে নামানোর জন্য নানাভাবে তৎপরতা চালানো হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জে কোথাও কোনো গার্মেন্টসের শ্রমিক নামেনি।

আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের কোনো রকমের তৎপরতাই কাজে আসেনি। এদিন সকাল থেকেই শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এরপর সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত শ্রমিকরা কোনো গার্মেন্টস থেকেই আর বের হয়ে আসেনি।

এর আগে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের শুরুতে বিভিন্ন জায়গায় আন্দোলন চলমান থাকলেও নারায়ণগঞ্জে শান্ত ছিলেন গার্মেন্টস শ্রমিকরা। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে শ্রমিকরা ভাঙচুর করা সহ নানা ধরনের বিশৃঙ্খল কার্যক্রম চালিয়ে গেলেও নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা নিরব ভূমিকায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারাও আর শান্ত থাকেনি। নারায়ণগঞ্জেও গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নামেন। সেই সাথে জন সাধারণেরও ভোগান্তিও সৃষ্টি করেছেন। গত ৩ নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শিবু মার্কেট এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহতও হয়েছিলো। সংঘর্ষের সময় অবরোধে আটকে পড়া বেশ কিছু যানবাহন ভাঙচুর করে শ্রমিকরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারপর গত ৪ নভেম্বর নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিন ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা পাল্টা ইটপাটকেল মারলে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে আরও কয়েকবার শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

তারই অংশ হিসেবে বৃহস্পতিবারও আন্দোলন চলমান রাখার জন্য আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের সরবতা আর কাজে আসেনি। শ্রমিকরা আন্দোলন না কাজে ফিরে গিয়েছেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছিলেন, এটা কোনো শ্রমিকের আন্দোলন না। ৩০ হাজার টাকা বেতন কোনো দাবী না। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য সকলে মিলে চেষ্টা করছে। কিন্তু এই সরকার গণতান্ত্রিক সরকার; জনগণের ভোটের সরকার। গত ১৭ বছর অনেকেই চেষ্টা করেছেন দেশের গণতন্ত্র গার্মেন্টস শিল্প শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না।