News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৮:৫২ পিএম রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

‎বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে কিল্লারপুল এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।

‎মিছিলটি কিল্লারপুল থেকে শুরু হয়ে এম সার্কেস, এসিআই, পানির কল, হাজীগঞ্জ মাজার, নতুন রাস্তা, হাজীগঞ্জ বাজার, তল্লা হয়ে সর্দারপাড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‎এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

‎বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

‎একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

‎মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।