News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘লীগ ধর জেলে ভর’ স্লোগানে যুবদলের মিছিল সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৮:৪৯ পিএম ‘লীগ ধর জেলে ভর’ স্লোগানে যুবদলের মিছিল সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যপী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এসময় 'লীগ ধর জেলে ভর' স্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা।

মিছিলে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, আরিফুল ইসলাম ইমন, মাসুদ মিয়া, সিদ্দিকুর রহমান উজ্জল, রুবেল মিয়াসহ আরো অনেকে।  

মশিউর রহমান রনি বলেন, আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগের মতো সহিংসতা করেছে। কিন্তু আজকে তারা কি ধরনের আন্দোলন করছে সেটা জনগণ দেখছে। আজকে নারায়ণগঞ্জে কোন এলাকায় ফ্যাসিস্টরা নাশকতার চেষ্টা করলে সেই এলাকায় আওয়ামীলীগের কোন নেতাকর্মী বাড়িঘরে থাকতে পারবেনা। যে এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা গাড়িতে আগুন দিবে সেই এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেয়া হবে। আমরা ২ বছর অনেক সহ্য করেছি। আওয়ামীলীগ হলো জঙ্গি সংগঠন। তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিতে হবে।