নারায়ণগঞ্জ নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ ঘোচাতে এবং জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বুধবার (১৮ নভেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে তিনি এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ময়লা-আবর্জনা ও পলি জমে ভরাট হয়ে থাকায় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই এলাকায় হাঁটুপানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি জমে থাকা পচা পানিতে মশার উপদ্রবও ভয়াবহ আকার ধারণ করেছিল।
খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার বলেন, "নগরবাসীর সেবা করার জন্য কেবল নির্বাচনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই জনস্বার্থে ও এলাকাবাসীর স্বস্তি ফেরাতে এই খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি।"
তিনি আরও বলেন, খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে যতটুকু খনন ও সংস্কার প্রয়োজন, তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এ সময় তিনি খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহŸান জানান।
মেয়র প্রার্থীর এমন জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, খালটি সচল হলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং এলাকার পরিবেশেরও উন্নতি হবে।
এনায়েতনগর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন দুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে মাওলানা আবদুল জব্বারের নির্দেশনায় তিনি সার্বিক কাজের তদারকি করেন।
খনন কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইয়েদ মুন্না এবং এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুস আলীর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


(37)-20261118163440.jpg)


















(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)


(20)-20261112072127.jpg)



(31)-20261116072622.jpg)






(28)-20261115055902.jpg)

(23)-20261113124936.jpg)

আপনার মতামত লিখুন :