ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে অন্য আরকেটি ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই ট্রাকের হেলপারও গুরুতর আহত হন বলে জানা গেছে।
রবিবার (২২ নভেম্বর) রাত পৌনে সাতটায় কাঁচপুরের স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম ইসমাইল (৪০) ও আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তাৎক্ষণিকভাবে তাদের পিতার নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি।
মহাসড়ক দিয়ে ফেরার পথে হানিফ নামের প্রত্যক্ষদর্শী দুর্ঘটনাটি দেখেছেন বলে জানান।
তিনি বলেন, আমি গাউছিয়া হতে কাঁচপুরের দিকে ফেরার পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে অন্য আরেকটি ট্রাকের উপরে দেখতে পাই। এরপর গাড়ি থেকে নেমে উপস্থিত মানুষের সঙ্গে কথা বল জেনেছি কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের উপর পড়ে যান। এতে ট্রাক চালকের মৃত্যু হয় এবং অন্য আরেকজনকে আহত অবস্থায় দেখি।
কাঁচপুর হাইওয়ের ওসি জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং একজন আহত আছেন।

















(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :