নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইর আল-ফালাহ সমাজকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদনের পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। রোববার (২২ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় উপস্থিত হন মাসদাইর এলাকাবাসী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুন ফেরদাউস, ইসলামী আন্দোলনের মহানগর সহ-সভাপতি ওমর ফারুক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী আন্দোলনের মহানগর সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমদ, ইসমাঈল হোসাইন, বিএনপির উলামা দলের ফতুল্লা থানা আহবায়ক জিলানী ফকির, আল-ফালাহ সংগঠনের মুখপাত্র মুফতী কাউসার আহমদ কাসেমী, মাসদাইর প্রগতি সংঘের সভাপতি জাহাঙ্গীর প্রধান, বিএনপি নেতা নাসিরুদ্দিন এবং মাসদাইরের গণ্যমান্য ও স্থানীয় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মাসদাইরে গণপিটুনিতে নিহত কিশোরগ্যাং লিডার সিজান হত্যার জেরে মাসদাইর আল-ফালাহ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য মুহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে আবেদন করেন। এ বিষয়ে গত ১৭ নভেম্বর অতিরিক্ত পুলিশ সুপার, ক-সার্কেল, নারায়ণগঞ্জের কার্যালয় থেকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি পত্র পাঠানো হয়।
পুলিশের ওই পত্রে বাদীকে ২২ নভেম্বর দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানার দ্বিতীয় তলায় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সহ উপস্থিত থাকার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত দিনে এ বিষয়ে খোঁজখবর নিতে এবং মামলা প্রত্যাহারের আবেদনের প্রতি সমর্থন জানাতে মাসদাইর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ থানায় উপস্থিত হন।
























(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :