নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পরিচালক সাদেকুস সামাদ রিপন। গত বুধবার (১৯ নভেম্বর) তিনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২২ নভেম্ব) শতাধিক ক্লাবের সদস্য ও বিশিষ্টজনদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সহ-সভাপতি পদে সাদেকুস সামাদ রিপনের মনোনয়ন সংগ্রহ করার বিষয়টি আলোচনায় এসেছে। সাদেকুস সামাদ রিপন (এম.কম) ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার ব্যবসায়িক পরিচিতিতে এনটি অ্যাপারেলস লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২, ইউনাইটেড কালারস লিমিটেড এবং এ অ্যান্ড জে স্টাইল লিমিটেডের সঙ্গেও যুক্ত রয়েছে। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এবার পরিচালনা পর্ষদ নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী আগামী ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ২৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও ২৭-২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সময়। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৯ নভেম্বর প্রকাশিত হবে। নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ৮ জন পরিচালকসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
























(44)-20261120153333.jpg)





(31)-20261116072622.jpg)





(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :