News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৪০ পুজা মন্ডপে জেলা পরিষদের আর্থিক অনুদান 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৯:২০ পিএম নারায়ণগঞ্জে ২৪০ পুজা মন্ডপে জেলা পরিষদের আর্থিক অনুদান 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পুজা মন্ডপের প্রতিটির জন্য ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

রোববার ১১ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুূদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাশফাকুট রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়নগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাবেক সভাপতি শংকর সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পী, নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অভয় কুমার রায়, মহানগর শাখার সদস্য সচিব ঋষিকেশ মণ্ডলসহ আরো অনেকে।

জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ বলেন,  প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা থাকবেন তারা নিরাপদ দূরত্বে থাকবেন যাতে পূজার্থীদের কোন ধরনের অসুবিধা না হয়।