ক্রীড়া ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ১৪ নভেম্বর (শনিবার) ‘নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের টেনিস কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সম্মানিত সভাপতি এম. সোলায়মান। টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন টেনিস বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোঃ জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও উপস্থিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে ক্লাব সভাপতি এম. সোলায়মান নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের টুর্নামেন্ট ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করবে।
তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং খেলোয়াড়দের খেলাধুলার মানোন্নয়নে ক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা এবং পরিচালনা পর্ষদ সদস্য হারুন অর রশীদ, আলতাফ হোসেন, এডভোকেট শেখ গোলাম মোর্শেদ গালীব, খান আব্দুল কাদির মাহবুব বাবু, কাজী আব্দুস সাত্তার এবং এডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক)। এ সময় টেনিস বিষয়ক উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ক্লাবের জ্যেষ্ঠ ও সাধারণ সদস্যগণসহ বিপুল সংখ্যক সদস্য-পরিবার উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথি ও সদস্যদের উপস্থিতিতে এক প্রীতি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ক্লাব প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

















(27)-20261113144402.jpg)

(26)-20261113141914.jpg)
(25)-20261113133737.jpg)
(22)-20261113124400.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)









আপনার মতামত লিখুন :