নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, এই বছরের দূর্গোৎসবে মন্ডপগুলো প্রস্তুতি দেখতে বের হয়েছি। মন্ডপগুলোতে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দেখতে আসা। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের দায়িত্বগুলো জন্য পরিদর্শন করা হলো। সর্বজর্নীন উৎসব উদযাপনে আমাদের এসপি সাহেবকে নিয়ে সবগুলো মন্ডপ ঘুরে দেখবো। পূজার আনন্দ উৎসব যেন শান্তিপূর্ণ করতে সেভাবে আমরা প্রস্তুত। সকলে সকলে সাথে মিলে চমৎকার ভাবে দূর্গোৎসব করতে পারি সেই সহযোগিতা প্রয়োজন রয়েছে। নাগরিকদের জন্য আবেদন থাকবে, নিজেদের উধার করে পারবারিকভাবে শ্রদ্ধাবোধ নিয়ে উৎসবটি শেষ করতে পারি।
সোমবার ১২ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃঞ্চ মিশন ও নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়ার পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এক প্রতিক্রিয়া দেন।






































আপনার মতামত লিখুন :