News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কারখানা খোলার দাবিতে চাষাঢ়ায় শ্রমিকদের সড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ১০:১০ পিএম কারখানা খোলার দাবিতে চাষাঢ়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকেরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের কারণে নারায়ণগঞ্জ শহর, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, চাষাঢ়া-পঞ্চবটি সড়কে যান চলাচল বন্ধ ছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজিদুর রহমান বলেন, সোমবার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকপক্ষের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু মালিক পক্ষ আসেনি। তবে মালিকপক্ষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে। এ আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে চাষাঢ়া মোড় ত্যাগ করেন।