ফতুল্লা গাবতলী টাগারপাড় এলাকায় অবস্থিত ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিট লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানা খুলে দেয়া এবং শ্রমিক ছাঁটাই-বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারসহ শ্রম আইন অনুযায়ী শ্রমিকের প্রাপ্য সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে।
সংকট সমাধানে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গাবতলী টাগারপাড় এলাকায় কারখানার সামনে থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। পরে মিছিল নিয়ে চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন ও স্বারকলিপি দিয়ে তাদের অভিযোগ ও দাবি তুলে ধরেন শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলার সভাপতি গাজী নূরে আলম, ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিক সজিব, নূর নবী, রাজিব, বিনা, মারিয়া, জান্নাতুল লাকী প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ইউনাইটেড অ্যাপারেলসের মালিক কর্তৃক শ্রম আইন অমান্য করে প্রত্যেক মাসে শ্রমিকদের বেতন পরিশোধে ঘোরাঘুরি ও বিলম্বে প্রদানসহ কয়েক কিস্তিতে দেয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা করছেন। বিশেষ প্রয়োজনে কোন শ্রমিক একদিন কাজে অনুপস্থিত থাকলে তার তিন দিনের মজুরি কেটে দেন। বিভিন্ন অজুহাতে যাকে তাকে যখন ইচ্ছে খুশি মতো চাকরিচ্যুত করছেন। শ্রমিকদের সাথে কর্তৃপক্ষ সব সময় অশুভন আচরণ করেন। যার ফলে শ্রমিকরা কর্তৃপক্ষের এহেন অন্যায় আচরণের প্রতিবাদ করতে গেলে তাদের সথে কারখানা কর্তৃপক্ষের বিরোধ ও বাকবিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্তৃপক্ষ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্রম আইনের ১৩(১) ধারা উল্লেখ করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
কারখানা বন্ধ ঘোষণার কারণে শ্রমিকরা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে সংকট সমাধানের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিকেএমইএ অফিসে অভিযোগ দেন। দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠক হয় কিন্তু সন্তোষজনক সমাধান না পেয়ে শ্রমিকরা (৮ অক্টোবর) বৃহস্পতিবার সকালে কারখানার সামনে থেকে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন। তাদের দাবি অবিলম্বে কারখানা খুলে দেয়া ও শ্রমিক ছাঁটাই-বরখাস্তের নোটিশ প্রত্যাহার করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।









































আপনার মতামত লিখুন :