নারায়ণগঞ্জ শহরে খানপুর এলাকায় অর্থের বিনিময়ে সরকারি ইপিআই টিকা দেয়ার অপরাধে আফরোজা বেগম নামে এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৩ এপ্রিল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে হাতেনাতে ধরে এ আদেশ দেন। আফরোজা শহরের উত্তর চাষাঢ়ার মৃত আমিনুল ইসলামের মেয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজউদ্দিন জানান, অর্থ নিয়ে সরকারি টিকা দেয়া হয় এমন সংবাদ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময়ে তার কাছে আরও কিছু রোগের টিকা পাওয়া গেছে। যদিও সরকারিভাবে তার টিকা দেয়ার কোন অনুমোদন নেই।







































আপনার মতামত লিখুন :