News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

পাগলা-জালকুড়ি সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৪৭ পিএম পাগলা-জালকুড়ি সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের দাবি

ফতুল্লার পাগলা-জালকুড়ি সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রেক্ষিতে গত ২৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্দোলনের মুখে ১৫ দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস প্রদান করেছিলেন। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ১৬তম দিনেও সড়ক সংস্কারের কোনো কাজ শুরু হয়নি।

এ প্রেক্ষিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  কুতুবপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ইউএনও’র সাথে সাক্ষাৎ করা হয় এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় ইউএনও জানান, উক্ত সড়কের কাজ উপজেলা বাজেটের আওতায় বাস্তবায়ন করা হবে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে এবং পরবর্তীতে অনুমোদন সাপেক্ষে কাজ শুরু হবে। এতে করে কাজটি সম্পন্ন হতে উল্লেখযোগ্য সময় লাগতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এমতাবস্থায় সড়কের দূরাবস্থার দ্রুত সমাধানের লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন এবং ছাত্র  আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।

স্মারকলিপিতে দ্রুত সময়ের মধ্যে পাগলা-জালকুড়ি সড়কের সংস্কার কাজ শুরু ও সম্পন্ন করার জোর দাবি জানানো হয়।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং অতি শীগ্রই সড়কটির কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের শাখার সহ-সভাপতি যুব নেতা মোহাম্মদ আতিকুর রহমান, ছাত্র আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা রবিউল ইসলাম, যুব আন্দোলন শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক, যুব  নেতা আবুল কাশেম, যুব নেতা  সুলাইমান ইসলাম শাকিল ও ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ কদর উপস্থিত ছিলেন।