বন্দরে প্রতিবন্ধী ও এতিমদের জায়গা দখলমুক্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বন্দর কলাবাগ এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যাগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর পূর্বে বন্দর কলাবাগ এলাকার মৃত সালাউদ্দিন সরদার বৈধ দলিল ছাড়াই জোরপূর্বক এই জমিটি দখল করে রেখেছে। ভূমিদস্যু সালাউদ্দিন সরদার মৃত্যুর পর তার বড় ছেলে সাবেক ছাত্রশিবির নেতা নুরুল ইসলাম ও বোরহান সেই জমিতে অবৈধ বসতি গড়ে তোলে রেখেছেন। বর্তমানে জামায়াত নেতা নুরুল ইসলাম প্রবাসে থাকলেও তার ভাই বোরহানের মাধ্যমে উল্লেখিত প্রতিবন্ধী পরিবারটিকে এলাকা ছাড়া করার পাঁয়তারা চালাচ্ছে। অনতিবিলম্বে এতিমদের জায়গা ফেরত না দিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাকির হোসেন, মাসুদ, জাহিদুল ইসলাম ভাবলু, মাছুম, মৃদুল, মোঃ নূর হোসেন, শাহিদুল ইসলাম, নাজির প্রমুখ।
মানব উপস্থিত ছিলেন নিশি রহমান, শিমু বেগম,ঝরিনা বেগম, শামীমা বেগম, তানিয়া বেগম, নাহিদা বেগম, সানোয়ারা বেগম, মনোয়ারা বেগম, জুনাকি, রিয়া মনি, ছনিয়া, সুমাইয়া, জয়নব বানু, সোনালী, কথা মনিসহ ভূক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।





































আপনার মতামত লিখুন :